রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত, বনাঞ্চল থেকে মরদেহ উদ্ধার বন্দরে শতবর্ষী পৈত্রিক জমি দখলের চেষ্টা: গভীর রাতে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, এলাকায় উত্তেজনা ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি গাড়ি উদ্ধার বন্দরে সালিশের পরও মেলেনি সমাধান, পাওনা টাকাকে কেন্দ্র করে প্রাণহানি: গ্রেপ্তার ১ মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত লেখাপড়ার পাশাপশি খেলাধুলা করতে হবে :মোস্তফা কামাল নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায়, দায় দল নেবে না: মাশুকুল ইসলাম রাজীব ওসমান হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি আইনি জটিলতায় আটকে আছে ভবন নির্মাণ: চরম ভোগান্তিতে বকশীগঞ্জের ১৩৪ শিক্ষার্থী সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ৫ জন আটক, দেশীয় অস্ত্র জব্দ

নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায়, দায় দল নেবে না: মাশুকুল ইসলাম রাজীব

বিশাল আহমেদ / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ উন্নয়ণ কর্তৃপক্ষ’র প্রথম চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজীব দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, তারেক রহামন কী চাচ্ছেন- সেটা দেশবাসী পর্যবেক্ষণ করছেন। তিনি মানুষের মনের মধ্যে সেই আস্থার সঞ্চার ইতিমধ্যেই করতে পেরেছেন।

 

আপনাদের (নেতা-কর্মী) আচার-আচরণ, কর্মকান্ড, মানুষের সাথে আপনার ব্যবহারের উপর ভিত্তি করেই তারেক রহমানের সেই আস্থা অর্জন করতে হবে। তারেক রহমান যা বলেছেন, তার ভিন্নপথে হাটলে আপনি যেমন ক্ষতিগ্রস্থ হবেন দল হিসেবে বিএনপিও ক্ষতিগ্রস্থ হবে। কোন অবস্থাতেই কোন নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায়, ব্যক্তিগত দায় দল নেবে না।

 

শনিবার (২৭ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড এলাকাবাসী আয়োজিত নাগরিক সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

 

এসময় তিনি আরো বলেন, সবার আগে বাংলাদেশ এবং দেশের মানুষের স্বার্থ। সেই স্বার্থের আঘাত যদি কেউ করে এবং বিঘœ ঘটায়, কারও জীবন-যাপনে যদি বাধা সৃষ্টি করা হয়, আর এগুলোর পেছনে যদি জাতীয়তাবাদী দলের কোন নেতা-কর্মী থাকে তাহলে তার কিন্তু খবর আছে। তাই নিজের ঘর আগে পরিচ্ছন্ন করতে হবে, পরে অন্যকে শাসন করতে হবে। নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নাই। যারা জাতীয়তাবাদী দল করেন, তাদেরকে ন্যায়-নীতির উপর প্রতিষ্ঠিত হয়েই জাতীয়তাবাদীর রাজনীতি করতে হবে।

 

এর আগে ‎নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ এর প্রথম চেয়ারম্যান হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে ৯নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

 

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য জাকির হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা বিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহŸায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলা উদ্দিন প্রধান, বিএনপি নেতা হারুন মাস্টার ও ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, জয়নাল, সবুজ, নুর আলম, জোবায়ের, নিমাদ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর