শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
জেলে অসুস্থ, হাসপাতালে মৃত্যু’ সজীবের জীবন থামল ২৫ বছরেই মা ইলিশ রক্ষায় এবার সাগর-নদী-আকাশে নৌবাহিনীর ত্রিমুখী নজরদারি মাছ বাজারে অভিযান: ৪ মন মা ইলিশ জব্দ, বিক্রেতাকে জরিমানা একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক বকশীগঞ্জে আকস্মিক ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে সড়ক বন্ধ একতা মার্কেট দখলের পেছনে আশার হাত স্পষ্ট করলেন হিরন বন্দরে ২৯ মণ্ডপে দুর্গোৎসব প্রস্তুতি , ৫টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা একতা সুপার মার্কেট অবৈধ দখল আশা, হিরন ও আওয়ামী সন্ত্রাসী খলিলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী দপ্তরে অভিযোগ ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং!

ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান শনিবার প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করেছেন। এ সময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন। জেডআরএফ এবং আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, ক্যাম্পে প্রায় এক হাজার জনের চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এই ক্যাম্পে যাদের ছানি অপারেশন প্রয়োজন তাদের বাছাই করে পরবর্তী চিকিৎসার উদ্যোগ নেয়া হয়।

জেডআরএফ-এর নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফ-এর পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিচালক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু, পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম, আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর