শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আদালত চত্বরে পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন সেই সাংবাদিক! কলাপাড়ায় ভবঘুরে মানুষের ভরসার নাম মিন্টু শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির

ফতুল্লা পাইলট স্কুলের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব বুঝে নিয়েছেন নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

রোববার (২৩ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা পলিন,শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ মুন্না, অভিভাবক সদস্য তুষার আহম্মেদ মিঠু।

দায়িত্ব গ্রহণের পর উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর