মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

দেলপাড়ায় ‘বয়রা সোহেলের’ ছেলে সাজিদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের দেলপাড়া এলাকায় চিহ্নিত সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের প্রতিবাদে স্থানীয় সাজিদ আহমেদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সাধারণ নারী সমাজ। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, স্থানীয়দের কাছে বর্তমানে এক আতঙ্কের নাম হয়ে উঠেছেন সাজিদ।

​গতকাল ২১ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টায় দেলপাড়ার বিভিন্ন স্পটে একজোট হয়ে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন এলাকার ভুক্তভোগী নারীরা। মিছিল থেকে “বয়রা সোহেলের সন্ত্রাসী ছেলে সাজীদের বিরুদ্ধে কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​ঝাড়ু মিছিলে নারীদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাকিলা, ঝর্ণা, ময়না ও সখিনাসহ দেলপাড়ার সর্বস্তরের নারী সমাজ।

​মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী নারীরা জানান, একসময়ের আলোচিত ও মূর্তমান সন্ত্রাস সোহেল ওরফে ‘বয়রা সোহেলের’ সন্তান সাজিদ আহমেদ দীর্ঘদিন ধরে দেলপাড়া ও এর আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, এলাকা দখলের চেষ্টা ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

​বিক্ষোভকারী নারীরা আরও বলেন, হেন এমন কোনো অপকর্ম নেই যা এই সাজিদের মাধ্যমে সংঘটিত হয়নি। তার ও তার চক্রের উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় আজ আমরা নারী সমাজ ঝাড়ু হাতে রাজপথে নামতে বাধ্য হয়েছি।

​এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে চিহ্নিত এই সন্ত্রাসী সাজিদকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও কঠোর শাস্তিমূলক পদক্ষেপের জোরালো দাবি জানান তারা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর