মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন, দারোয়ান আটক সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার ফতুল্লায় শামীম ওসমানের সহযোগী রাজ্জাককে ঘিরে ধূম্রজাল: জনমনে ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে : শান্তা ফারজানা নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর জসু গ্রেফতার সরকারি হালটের গাছ কাটা, অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফতুল্লায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার নাশকতা রোধে সতর্ক প্রশাসন: নারায়ণগঞ্জসহ ৬ জেলায় নামছে সেনাবাহিনী

সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিশাল আহমেদ / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত্মের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সরকারি (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত মোক্তার হোসেন গোদনাইল আরামবাগ এলাকার মৃত আরব আলীর ছেলে।\হপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোদনাইল আরামবাগ এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ‘ইমন ইলেকট্রনিক্স’ নামের একটি দোকানের কাঠের পাটাতনের নিচে ডোবার ভেতরে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরম্নরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

পরিবারের সদস্যরা জানান, মোক্তার হোসেন গত ১২ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

পরিবারের দাবি, বেশ কিছুদিন আগে মোক্তার হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত্ম হন। এরপর থেকে তার স্মৃতিশক্তি স্বাভাবিক ছিল না এবং তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

 

পুলিশের ধারণা, গত ১২ জুন বিকেল থেকে ২৩ জুন সকাল পর্যন্ত্ম যেকোনো সময়ে তার মৃতু্য হয়ে থাকতে পারে। তবে মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১১ দিন আগে তার মৃতু্য হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃতু্যর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত্মের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত্মের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর