বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

সজীব আটকের পর এমপি আলামিনের ফেসবুক প্রতিক্রিয়া

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে হেফাজতে নেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এমপি আলামিন।

 

নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, এই এরেস্ট যদি চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে হয়ে থাকে তাহলে সাধুবাদ জানাই। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে যেকোনো একশনে আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে।

 

তবে শুধু একজনের বিরুদ্ধে নয়। নারায়ণগঞ্জের আরো আরো চিহ্নিত সন্ত্রাসী, গার্মেন্টস পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্যাবসায়ীদের জিম্মি করা ফতুল্লার চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামী নিষিদ্ধ লীগের চেয়ারম্যান, ঝুট ব্যাবসা দখলের নামে মাদ্রাসার নিরীহ ১০বছরের বাচ্চাকে গুলিবিদ্ধ করা সন্ত্রাসী, মাদকের স্পটের শেল্টারদাতাদের ব্যাপারেও একশন নিতে হবে।

 

অন্যদের ব্যাপারে একশন না নিয়ে দুয়েকজনের ব্যাপারে এরকম তড়িৎ সিদ্ধান্ত নিলে মনে হবে দলীয় অন্তর্কোন্দল। তবে, আমরা এই ঘটনাকে অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবেই দেখতে চাই।
এবং সব অন্যায়ের বিরুদ্ধে একশনের পক্ষেই আছি..


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর