বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলমাকান্দায় পাতিমঞ্জিল প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফতুল্লায় যুবলীগ নেতা জাফর ডিবি পুলিশের হাতে গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন, দারোয়ান আটক সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার ফতুল্লায় শামীম ওসমানের সহযোগী রাজ্জাককে ঘিরে ধূম্রজাল: জনমনে ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে : শান্তা ফারজানা নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর জসু গ্রেফতার সরকারি হালটের গাছ কাটা, অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বাংলাদেশের ই-কমার্সভিত্তিক স্মার্টফোন বাজারে ২০২৬ সালের প্রথমার্ধে শক্ত অবস্থান ধরে রেখেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। দেশের শীর্ষ অনলাইন মার্কেটপ্লেসগুলোর বিক্রয় তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি স্মার্টফোন বিক্রিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

 

২০২৬ সালের প্রথমার্ধের সেলস পারফরম্যান্স রিপোর্টে দেখা গেছে, দারাজ প্ল্যাটফর্মে স্মার্টফোন বিক্রিতে শীর্ষ অবস্থান অর্জন করেছে রিয়েলমি। গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু (জিএমভি) এবং ইনডেক্স স্কোর—উভয় সূচকেই ব্র্যান্ডটি প্রতিযোগীদের ছাড়িয়ে প্রথম স্থান ধরে রেখেছে।

 

এছাড়া দারাজের ‘৬.৬ মেগা ক্যাম্পেইন’-এও রিয়েলমি ‘নম্বর ওয়ান বেস্ট-সেলিং স্মার্টফোন ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। অনলাইনভিত্তিক বৃহৎ বিক্রয় কার্যক্রমে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ব্র্যান্ডটি তাদের বাজার অবস্থান আরও শক্তিশালী করেছে।

 

শুধু দারাজই নয়, দেশের অন্যতম প্রযুক্তিপণ্যভিত্তিক অনলাইন রিটেইল প্ল্যাটফর্ম পিকাবুতেও স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে জিআইএস সূচকে শীর্ষস্থান অর্জন করেছে রিয়েলমি। এর ফলে দেশের বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ব্র্যান্ডটির উপস্থিতি ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হয়েছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটালমুখী ক্রেতাদের মধ্যে রিয়েলমির জনপ্রিয়তা এবং বড় আকারের অনলাইন শপিং ক্যাম্পেইনে ধারাবাহিক পারফরম্যান্সই এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

বাংলাদেশের দ্রুত সম্প্রসারণশীল অনলাইন স্মার্টফোন বাজারে এই সাফল্য রিয়েলমির প্রতি গ্রাহকদের আস্থা, পছন্দ এবং বাজার নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর