শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয় উদ্বোধন ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা: নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ কারা, উঠছে প্রশ্ন কেককেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন দলিল লেখক ও তল্লাশীকারক সমিতি সিদ্ধিরগঞ্জে গণ-অধিকার পরিষদ নেতা ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: নারায়ণগঞ্জে ৫ ভেন্যুতে লড়বে ৯০টি প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অনুসন্ধানে দুদক: আমলনামা নিয়ে তোলপাড়  চড়া দামে অবৈধ টোল আদায়: নদীপথে নৈরাজ্যের অভিযোগে নৌযান মালিকদের ক্ষোভ মসজিদের কোটি টাকার হিসাব কোথায়? বাবুল-হেনা-রনি চক্র নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সু-সাংবাদিকতায় মুক্তি: -মৃধা বেলাল বন্দরে চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আসামি ‘নয়ন গ্রুপ’ প্রধান নয়ন গ্রেফতার

ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয় উদ্বোধন

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Oplus_131072

ফতুল্লায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনিবার্ণ ক্রীড়া সংঘ এর কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাত টার দিকে ফতুল্লার পৌষার পুকুর পাড় এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাইনুদ্দিন, ফতুল্লা পৌষার পুকুর পাড় পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি মোঃ মুসলিমউদ্দিন ,সাধারণ সম্পাদক আবদুল বারি,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এলাকার যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’ স্থানীয় তরুণদের ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর