মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণের অভিযোগে কোনো বক্তব্য দেননি বাবর সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ.লীগ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানান ইকবাল হোসেন বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন যানজট নিরসনে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থীর মরদেহ বেনজীরকে দেশে ফেরাতে সময় বেঁধে দিল আমিরাত নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ শুরু, অংশ নিচ্ছে ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান

বেনজীরকে দেশে ফেরাতে সময় বেঁধে দিল আমিরাত

মো. সোহেল আহমেদ / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ বিষয়ে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, গ্রেপ্তারের পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক নথিপত্র সংযুক্ত করে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না এলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি জটিলতা দেখা দিতে পারে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুবাইয়ে আটকের পর বেনজীর আহমেদকে দেশটির বিচারিক কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন নং–৩৯/২০০৬-এর ১১ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ (নং–A-5174/4-2025) অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ চেয়ে আবেদন করতে হবে।

 

আরব আমিরাতের আইনি বিধান অনুযায়ী, প্রত্যর্পণ আবেদনের সঙ্গে সব নথি আরবি ভাষায় অনুবাদ করে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দিতে হবে। আবেদনের সঙ্গে অভিযুক্তের পূর্ণ পরিচয়, ছবি, জাতীয়তা ও আবাসন তথ্য, অভিযোগের আইনি ভিত্তি, শাস্তির বিধান, আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং প্রয়োজনে আদালতের রায় সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে—অভিযুক্তের বিস্তারিত পরিচয়, মামলার ঘটনার বিবরণ, অপরাধ সংঘটনের সময় ও স্থান, বাংলাদেশের প্রযোজ্য আইন ও শাস্তির ধারা, বিচার বিভাগীয় কর্তৃপক্ষের জারি করা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা এবং সাজাপ্রাপ্ত হলে রায়ের অনুলিপি।

 

জানা গেছে, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাপথে দুবাই ট্রানজিটে অবস্থানকালে তাকে আটক করা হয়।

 

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দুর্নীতি সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি দেশত্যাগ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর