মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণের অভিযোগে কোনো বক্তব্য দেননি বাবর সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ.লীগ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানান ইকবাল হোসেন বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন যানজট নিরসনে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থীর মরদেহ বেনজীরকে দেশে ফেরাতে সময় বেঁধে দিল আমিরাত নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ শুরু, অংশ নিচ্ছে ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান

নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ শুরু, অংশ নিচ্ছে ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান

মো. সোহেল আহমেদ / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা ও জলবায়ু সচেতনতা বিকাশের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জে শুরু হয়েছে আট দিনব্যাপী “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬”। সোমবার (১৫ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়।

 

Climate Resilient Campus Initiative-এর আওতায় উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর এ আয়োজনের উদ্যোগ নেয়। সার্বিক সহযোগিতায় রয়েছে লজিক অব বাংলাদেশ। এবারের উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি”।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান প্রজন্মকে তথ্যভিত্তিক, যুক্তিনির্ভর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিতর্ক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও বিশ্লেষণী সক্ষমতা তৈরিতেও এ ধরনের উদ্যোগ কার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জকে জ্ঞান, শিক্ষা ও মেধাচর্চার ক্ষেত্রেও আরও এগিয়ে নিতে প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। বিতর্ক উৎসব সেই উদ্যোগেরই একটি অংশ।

 

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ৬৪টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী এবং সমসংখ্যক শিক্ষক অংশ নেন।

 

আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ৩২টি এবং মাধ্যমিক পর্যায়ে ২৮টি দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা দুটি দল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শুধু বিতর্ক দক্ষতা উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতেও ভূমিকা রাখবে এবং নারায়ণগঞ্জের শিক্ষা ও মেধাভিত্তিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর