শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
দেওয়ানগঞ্জ প্রাইভেট কারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২ বন্দরে দেশীয় অস্ত্রসহ মামুন ডাকাতের দুই সহযোগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে ​মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায়,পুড়িয়ে দেওয়া হলো ‘ফুলের বাগান রেস্টুরেন্ট’ অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ

কলাপাড়ায় আন্তওয়ার্ড নতুন কূড়ি ফুটবল টুর্নামেন্টের ফাইনালখেলা অনুষ্ঠিত

কামাল হোসেন খান / ১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।। পটুয়াখলীর কলাপাড়ায় আন্তওয়ার্ড নতুন কূড়ি ফুটবল টুর্নামেন্টের ফাইনালখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৫ টায় উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের ঢাকা কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

নীলগঞ্জের ঐতিহ্যবাহী ক্রিড়াসংগঠন প্রিয়জন কল্যান পরিষদের আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, সাবেক কাষ্টমস কর্মকর্তা মাহমুদ হোসাইন (চুন্নু) বিশেষ অতিথি ছিলেন, প্রিয়জন কল্যান পরিষদের সভাপতি আবুতালেব ইভান মাতব্বর, সমাজ সেবক মো.সেলিম মাতব্বর, সমাজকর্মী নয়নাভিরাম গাইন সামসুলহক গাজী, সাবেক খেলোয়াড় নির্মল গাইন ,ব্যাবসায়ী বেল্লাল হাওলাদার, রিমন মাতব্বর প্রমুখ।

বাফুফে মনোনীত অভিজ্ঞ পরিচালক হামিরুল ইসলামের পরিচালনায় প্রিয়জন কল্যান পরিষদ বনাম সরদার রাইডার্সের মধ্যকার এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সরদার রাইডার্স প্রিয়জন কল্যান পরিষদ কে ১/০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং প্রিয়জন কল্যান পরিষদ রানার আপ হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও সকল খেলোয়াড়দের মেডেল দেয়া হয়। এছাড়াও প্রধান অতিথিকে এবং আয়োজকদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এর আগে ওয়ার্ড ভিত্তিক মোট ৭ টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করাহয়। গত ১৯ মে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রিয়জন কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী শাহিন মাতব্বর।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর