বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেফতার

মো. সোহেল আহমেদ / ৭১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১০ জুন বিকেলে বাসার রান্নার কাজে ব্যস্ত থাকার সময় কয়েকজন ব্যক্তি তাকে জোর করে একটি ভবনের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী বাড়িতে ফিরে বিষয়টি স্বামীকে অবহিত করেন। পরে পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তে নামে।

তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ (৪০) ও শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর