বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

মো. সোহেল আহমেদ / ৮২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

তরুণদের মতামত, প্রত্যাশা ও রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ। শনিবার (১৩ জুন ২০২৬) সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ – নারায়ণগঞ্জ জেলা ফোরামের আয়োজনে নগরীর ব্লু পিয়ার রেস্টুরেন্টে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল Building Youth Leadership on Pluralism & Social Harmony প্রকল্পের অংশ।

 

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা এবং উপস্থাপনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর তৌফিক জিল্লুর রহমান।

 

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের চিফ ইয়ুথ মোবিলাইজার শশাঙ্ক বরন রয়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল ও সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক যুবায়ের সর্দার, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জাতীয় যুব শক্তির সদ্য সাবেক সিনিয়র সংগঠক জাহিদুল হক বাঁধন, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলার সাবেক সমন্বয়কারী ইকবাল হোসেন বিজয়, ডিবিসি নিউজ ও আজকের পত্রিকার প্রতিনিধি সাবিত আল হাসান এবং দৈনিক বজ্রধ্বনির সম্পাদক ডা. শাহাদাত হোসেন তৌহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী মো. রাকিবুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মশালা সম্পাদক শফিকুল ইসলাম।

 

সংলাপে প্রায় ৪০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নিয়ে তারা নির্বাচন-পরবর্তী সময়ে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি রাষ্ট্র সংস্কার, নাগরিক নিরাপত্তা, ধর্ষণ প্রতিরোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অংশগ্রহণমূলক সমাজ গঠনের বিষয়ে নিজেদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

 

বক্তারা তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর