রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
প্রকাশ্যে জুয়ার বোর্ডের অভিযোগে তোলপাড়, কোথায় সামাজিক ও প্রশাসনিক নজরদারি? সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেফতার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, শিক্ষক সুবিধা নিয়ে আশ্বাস শিক্ষামন্ত্রীর ফতুল্লায় রাষ্ট্রবিরোধী মিছিলের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজনের মর্মান্তিক মৃত্যু শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি দিতে হবে: মামুনুল হক ত্রিশালে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

“গ্রেপ্তার নির্দেশ ওসি’র” তবুও অধরা সোর্স সাদ্দাম!

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

পুলিশের নাম ভাঙ্গিয়ে গত কয়েকদিন ধরেই ছিনতাইয়ের অভিযোগ উঠে আসছিল পুলিশ সোর্স সাদ্দামের বিরুদ্ধে। সোর্স সাদ্দামের এমন কর্মকান্ডে স্থানীয় প্রশাসনও পড়ে গেছে বিব্রতকর পরিস্থিতির মধ্যে! ইতিমধ্যে ভোক্তভোগীদের অভিযোগ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে এসেছে পুলিশ সোর্স সাদ্দামের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি।

 

এদিকে পুলিশের ভাবমূতি রক্ষা এবং সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিন্তে সোর্স সাদ্দামকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব হোসেন। তবুও থেমে নেই সোর্স সাদ্দামের অপকর্ম!

 

অপরদিকে, অব্যাহত অপকর্মের পরও সোর্স সাদ্দাম গ্রেপ্তার না হওয়ায় আতংকের মধ্যে দিনানিপাত করছে সাধারন মানুষ।

 

স্থানীয় এলাকাবাসী মনে করেন, এলাকার শান্তি বজায় রাখাসহ পুলিশের ভাবমূতি রক্ষার্থে দ্রুত সময়ের মধ্যেই সোর্স সাদ্দামকে আইনের আওতায় নেয়া উচিত। অন্যথায়, সোর্স সাদ্দামের অব্যাহত অপকর্মের কারনে পুলিশের ভাবমূতি নষ্টসহ প্রশাসনের প্রতি সাধারন মানুষের আস্থার ঘাটতি ঘটবে।

 

সূত্রমতে, ফতুল্লার এতিমখানা এলাকার মৃত নান্টু কসাইয়ের পুত্র সোর্স সাদ্দাম। তার বিরুদ্ধে রয়েছে মাদক, চাঁদাবাজি, ব্ল্যাকমলইললিংয়ের ঘটনায় একাধিক মামলা। ফতুল্লার বিভিন্ন এলাকার অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার কথা বলে পুলিশের গাড়ীতে চড়ে মহড়া দেওয়ার মাধ্যমে আতংক সৃষ্টি করাই হচ্ছে তার প্রধান উদ্দেশ্য।

 

এছাড়াও, গত কয়েকদিন ধরেই ফতুল্লার এতিমখানা, প্রেমরোড, নবীনগর, ধর্মগঞ্জ এলাকায় মিশুক যোগে পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিল সোর্স সাদ্দাম। এঘটনায় ছিনতাইয়ের শিকার ভোক্তভোগীরা সোর্স সাদ্দামের অপকর্মের বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশকে অবহিত করেন। এর পর পরই সোর্স সাদ্দামকে দেয়া হয় গ্রেপ্তারের নির্দেশ। তবে, গ্রেপ্তারের নির্দেশনা দেয়া হলেও এখনো প্রকাশ্যেই পূর্বের ন্যায় অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে সোর্স সাদ্দাম।

 

এদিকে, ওসির নির্দেশনার পরও গ্রেপ্তার না হওয়া এবং সোর্স সাদ্দামের প্রকাশ্যে গুরে বেড়ানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে স্থানীয় মানুষের মাঝে! আসলেই কি গ্রেপ্তারের নির্দেশনা নাকি পুলিশের আইওয়াশ? তবে, পুলিশের ভাবমূতি রক্ষাসহ সাধারন মানুষের নিরাপত্তার স্বার্থে সোর্স সাদ্দামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা করেন সচেতন মানুষ।

 

ফতুল্লা মডেল থানার (ওসি) মাহাবুব হোসেন জানান, কথিত সোর্স সাদ্দামের অপকর্মের বিষয়ে আমি অবগত আছি। ইতিমধ্যে সোর্স সাদ্দামকে গ্রেপ্তারের নির্দেশনা দেয়া হয়েছে।

 

এমনকি, সাধারন মানুষ এবং ভোক্তভোগীদের অনুরোধ করা হয়েছে, সোর্স সাদ্দামকে দেখা মাত্রই পুলিশকে অবগত করার জন্য। আশা করি দ্রুত সময়ের মধ্যেই সোর্স সাদ্দামকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর