বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ইউসুফের! পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা, ফতুল্লায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ফতুল্লার দেলপাড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ কসাই মাসুদ আটক সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেটের দাপট, নিয়ন্ত্রণে অনুপ শেখ! সোনারগাঁয়ে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১ সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!! সমুদ্রের সুস্থ্য পরিবেশ-অধিকার নিশ্চিতে ম্লান হতে পারে লাখো মৎস্যজীবীর আর্থ-সামাজিক দুর্বলতা !

ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় একটি ট্রেনের বগি ও দুটি লেগুনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোরে চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের বগিতে এবং চাঁনমারী এলাকায় পার্কিং করে রাখা দুটি লেগুনায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পৃথক এ অগ্নিসংযোগের ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চাষাঢ়া রেলস্টেশনের পয়েন্টসম্যান ও নারায়ণগঞ্জ মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি মজিবুর রহমান জানান, বুধবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকাগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে যাত্রী ওঠানোর সময় দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বগিতে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে রেলওয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা এগিয়ে আসেন। পরে স্টেশনের এলএম শহিদুল ইসলাম অগ্নিনির্বাপক পাউডার ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

তিনি আরও জানান, চাষাঢ়া রেলস্টেশনে সিসিটিভি ক্যামেরা না থাকায় আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক চাঁনমারী এলাকার একটি মাজারের পাশে পার্কিং করে রাখা দুটি লেগুনায় আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন ভোরে জনবহুল রেলস্টেশনে চলন্ত ট্রেনের বগি এবং সড়কে পার্কিং করা যানবাহনে পৃথক অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর