বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ইউসুফের! পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা, ফতুল্লায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ফতুল্লার দেলপাড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ কসাই মাসুদ আটক সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেটের দাপট, নিয়ন্ত্রণে অনুপ শেখ! সোনারগাঁয়ে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১ সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!! সমুদ্রের সুস্থ্য পরিবেশ-অধিকার নিশ্চিতে ম্লান হতে পারে লাখো মৎস্যজীবীর আর্থ-সামাজিক দুর্বলতা !

তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলা ও বাড়িঘরে ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় ইউসুফ (২৩) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার সেহাচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইউসুফ চাঁদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার তক্কারমাঠ এলাকার ফারিয়া গার্মেন্টসের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
আট মাস আগে নার্গিস আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তিনি ফতুল্লার সেহাচর নাজমুল গার্মেন্টস সংলগ্ন শাহীন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে সেহাচর তক্কারমাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলুর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

এ সময় দেলুর বাড়ির পেছনে অবস্থিত শাহীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ মোবাইল ফোনে হামলার দৃশ্য ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, ওই দিন দুপুরে নারায়ণগঞ্জ আদালত এলাকায় কৃষক দল নেতা জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলুর লোকজনের সংঘর্ষের জের ধরে রাতের এ হামলার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের জের ধরে দেলুর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ সময় হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে ইসদাইর রসুলবাগের প্রবেশমুখে কৃষক দল নেতা জুয়েল আরমান ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, একটি মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ কয়েকজন নেতাকর্মী।

এ সময় পাশের একটি গলিতে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি দেলোয়ার ওরফে দেলুকে দেখতে পেয়ে তাকে ধরতে এগিয়ে যান তারা।
এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দেলু, তার দুই ছেলে শামীম হাওলাদার ও জুয়েল হাওলাদারসহ ২০ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র, লোহার রড, গ্যাসের পাইপ ও কাঠের লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে জুয়েল আরমান, কাউছার, ইব্রাহিম ও সোহেলসহ সাত থেকে আটজন রয়েছেন। জুয়েল আরমানের মাথায় গুরুতর আঘাত লাগলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া হামলায় মামলার বাদী জুয়েল হাওলাদারও তার শামীম হাওলাদার আহত হন।

আদালত চত্বরের সংঘর্ষের জের ধরে রাতের হামলায় একজন নিরীহ গাড়িচালকের প্রাণহানির ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ইউসুফের এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর