বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

মন্টু মেম্বারের বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন রুহুল আমিন সিকদার

মোঃ সোহেল আহমেদ / ১৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য মন্টু মেম্বারের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার এক বিবৃতিতে মন্টু মেম্বারের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

বিবৃতিতে রুহুল আমিন সিকদার দাবি করেন, স্থানীয় রাজনীতিতে প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা করতে না পেরে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কারও প্ররোচনায় মন্টু মেম্বার এ ধরনের বক্তব্য দিয়েছেন। তার ভাষ্য, এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং এগুলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা।

তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে ফতুল্লার রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তবে ফতুল্লার সচেতন জনগণ এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রুহুল আমিন সিকদার সকল রাজনৈতিক নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও উত্তেজনা এড়াতে প্ররোচনামূলক মন্তব্য থেকে বিরত থাকা উচিত।

উল্লেখ্য, শুক্রবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলা সেহাচর তক্কার মাঠ বাইতুল আমান জামে মসজিদ কমিটি নিয়ে শ্রমিক নেতা মন্টু মেম্বারের সাম্প্রতিক একটি বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা রুহুল আমিন সিকদারের এই প্রতিক্রিয়া সামনে আসে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর