বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বাংলার নবাব সিরাজউদ্দৌলার স্মরণে আলোচনা সভা মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নজরুলের বিদ্রোহী চেতনা আজও প্রেরণার উৎস: তারেক রহমান দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা শ্রীমঙ্গলে পরীক্ষার দিনে দুঃস্বপ্ন, ইউএনও’র উদ্যোগে স্বস্তির নিশ্বাস কুয়াকাটা সড়ক ৬ লেন করার দাবিতে ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হাতের মুঠোয় কৃষিবিদ: এক বছরে ৯২ হাজার চাষির সহায়তায় কৃষি কল সেন্টার ফোনে হুমকি ও মাইক্রোবাসে সশস্ত্র হামলা: আতঙ্কে নারায়ণগঞ্জের এক হাসপাতাল ব্যবসায়ী উন্নয়ন ও প্রতিরক্ষায় বাংলাদেশ-জাপান দৃঢ় বন্ধন: ইপিএ চুক্তি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার

মালিকানা বিরোধে ঢাকা-না.গঞ্জ রুটে আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Oplus_131072

মালিকানা-সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের ব্যানারে ধর্মঘট ডাকার কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে প্রশাসনের তৎপরতায় প্রায় আড়াই ঘণ্টা পর আজ বুধবার (১ জুলাই) বিকেল থেকে বাস চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

বিকেলে বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন মালিকরা এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।

 

এর আগে দুপুরে হঠাৎ করেই ধর্মঘটের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব যাত্রীবাহী বাস বন্ধ হয়ে যায়। কোনো পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ হওয়ায় কর্মস্থলগামী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা টার্মিনালে এসে চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা প্রসঙ্গে সদর মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, মালিকদের মধ্যে একটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে আমি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা মালিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করি। এরপর বাস চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

বন্ধন পরিবহনের এক পরিচালক জানান, কোম্পানির একটি বাসের মালিকানা নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার রাতে বন্ধন পরিবহনের সাবেক এমডি ও বিএনপি নেতা মাহাবুবউল্লাহ তপন মিশনপাড়া এলাকায় বাসটি আটকে দেন। এর প্রতিবাদে বুধবার দুপুরে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের অনুসারী এবং বন্ধন পরিবহনের বর্তমান পরিচালক শাহাদাত খান লিটন ও এমডি দেলোয়ার হোসেনের নির্দেশে তাদের অনুসারীরা বাস চলাচল বন্ধ করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা পরিবহন শ্রমিক ও মালিকদের ব্যানারে ধর্মঘট দিয়ে বাস বন্ধ করেছে, তাদের একজনেরও নিজস্ব বাস নেই। তারা নিজেদের স্বার্থে সাধারণ যাত্রীদের জিম্মি করেছে। এতে আমাদের মতো সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত।

একই রুটে চলাচলকারী উৎসব পরিবহনের এক স্টাফ নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে প্রায় দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে আমাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন। নারায়ণগঞ্জের পরিবহন খাত আগে যেমন প্রভাবশালী একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, এখনও তেমনই রয়েছে। সাধারণ পরিবহন মালিক ও যাত্রীরা তাদের কাছে জিম্মি।

এ বিষয়ে বক্তব্য জানতে বন্ধন পরিবহনের সাবেক এমডি মাহবুবউল্লাহ তপন এবং বর্তমান এমডি শাহজালাল লিটনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

 

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বন্ধন পরিবহনের মালিকানা নিয়ে সাবেক ছাত্রদল নেতা জাকির খান ও মহানগর বিএনপি নেতা মাহবুবউল্লাহ তপনের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছিল। সেসময়ও প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। আজ আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর