শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আইনি জটিলতায় আটকে আছে ভবন নির্মাণ: চরম ভোগান্তিতে বকশীগঞ্জের ১৩৪ শিক্ষার্থী সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ৫ জন আটক, দেশীয় অস্ত্র জব্দ সিদ্ধিরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১২ জন আটক, ব্যানার-পোস্টার জব্দ মার্কিন চুক্তি বাতিলের দাবিতে দিনব্যাপী পথ সভা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন সাবেক ছাত্রনেতা নাঈমের মৃত্যুদণ্ডের প্রতিবাদে না.গঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি বকশীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর দুই কিশোরী উদ্ধার, পরিবারের মুখে হাসি কলমাকান্দায় খাল খননে বদলাচ্ছে কৃষিচিত্র,নতুন আশায় হাজারো কৃষক মৌলভীবাজারে ১৭১৪টি অভিযানে ৪৩২টি মাদক মামলা ,গ্রেফতার ৪৯৪

সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ৫ জন আটক, দেশীয় অস্ত্র জব্দ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতার প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার (২৬ জুন) উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সোনারগাঁও থানা পুলিশ তাদের আটক করে।

 

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, মৃদুল হাসান আপন (১৯), মারুফ (১৯), সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোর (১৬)।

 

পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছুরি, একটি ধারালো চাপাতি, একটি দা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে দস্যুতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিতে জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর