শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন সাবেক ছাত্রনেতা নাঈমের মৃত্যুদণ্ডের প্রতিবাদে না.গঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি বকশীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর দুই কিশোরী উদ্ধার, পরিবারের মুখে হাসি কলমাকান্দায় খাল খননে বদলাচ্ছে কৃষিচিত্র,নতুন আশায় হাজারো কৃষক মৌলভীবাজারে ১৭১৪টি অভিযানে ৪৩২টি মাদক মামলা ,গ্রেফতার ৪৯৪ সিদ্ধিরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বৃক্ষরোপণ সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অফ ব্লুবেলের বৃক্ষরোপন আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বক্তাবলীতে এনসিপির মতবিনিময় সভা ঘিরে আলোচনা, অতিথি আওয়ামী দোসর আলামিন ইকবাল

সাবেক ছাত্রনেতা নাঈমের মৃত্যুদণ্ডের প্রতিবাদে না.গঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সংঘটিত গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টা মামলায় ছাত্র জমিয়তের সাবেক নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমেদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তারা সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে তা পুনর্বিবেচনার দাবি জানান।

 

বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিচার প্রক্রিয়া চলার পর মামলার একাধিক আলোচিত আসামি খালাস পেলেও হাফেজ সৈয়দ নাঈম আহমেদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের দাবি, পরিবার ও আইনজীবীদের বক্তব্য অনুযায়ী তার বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য বা সুস্পষ্ট প্রমাণ উপস্থাপিত হয়নি। ফলে এ রায় ন্যায়বিচার ও সুশাসন নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

 

তারা আরও বলেন, বিচার ব্যবস্থা হতে হবে নিরপেক্ষ, স্বচ্ছ ও সর্বজনগ্রহণযোগ্য। কোনো ব্যক্তি যেন রাজনৈতিক বা অন্য কোনো কারণে বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও বিচার বিভাগের দায়িত্ব। বক্তারা উচ্চ আদালতে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং রায়ের পুনর্বিবেচনা দাবি করেন।

 

কর্মসূচি থেকে নেতৃবৃন্দ দেশের জনগণকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতন ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন— ফয়সাল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক, থানা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; আবুল হাসানাত মেহরাব, আহ্বায়ক, ছাত্র জমিয়ত নারায়ণগঞ্জ জেলা; মিরাজ বিন হারুন, সভাপতি, ছাত্র জমিয়ত নারায়ণগঞ্জ মহানগর; আজিম উসমান ও আনাছ প্রধান, নির্বাহী সদস্য, ফতুল্লা থানা।

 

এছাড়াও ফতুল্লা থানাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে বক্তারা উক্ত রায়ের পুনর্বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর