মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলমাকান্দায় বালু খেকো সিন্ডিকেটের তাণ্ডব: ভাঙন আতঙ্কে গজারমারিবাসী এরিব্স স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? শিক্ষক ফারুকের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ আমতলীতে মাছের ঘেরে গাছসহ সড়ক ধস, ঝুঁকিতে আরও ১০০ মিটার গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছাড়াতে ‘নৌবাহিনী কমান্ডার’ পরিচয়ে ফোন বারহাট্টায় ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয় উদ্বোধন ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা: নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ কারা, উঠছে প্রশ্ন কেককেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন দলিল লেখক ও তল্লাশীকারক সমিতি সিদ্ধিরগঞ্জে গণ-অধিকার পরিষদ নেতা ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: নারায়ণগঞ্জে ৫ ভেন্যুতে লড়বে ৯০টি প্রতিষ্ঠান

আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী -বরগুনা / ৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

বরগুনার আমতলী থানার নবাগত ওসি মোঃ ইয়াকুব হোসাইনের সঙ্গে আমতলীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় আমতলী থানায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে।

 

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক জসিম উদ্দিন হাওলাদার, হারুন অর রশিদ, জিয়া উদ্দিন সিদ্দিকী, নাসির মাহমুদ, মনিরুল ইসলাম, সজিব মিয়া, জোসেফ মাহাতাব, নাসরিন শিপু, বান্দা রিয়াজ, মহসিন মাতুব্বর, আঃ রহমান, জিয়াদ হোসেন প্রমুখ।

 

সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসিকে উপজেলার বিভিন্ন এলাকার মাদকদ্রব্য নির্মূল, চুরি-ছিনতাই বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে এবং সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

 

থানার নবাগত ওসি মোঃ ইয়াকুব হোসাইন মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ অপরাধমূলক সকল কর্মকাণ্ড নির্মূলে ন্যায় নিষ্ঠার সঙ্গে পুলিশ তাদের দায়িত্ব পালন করবেন বলে জানান।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর