সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় “ফতুল্লায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন গ্রেফতার” সজীব আটকের পর এমপি আলামিনের ফেসবুক প্রতিক্রিয়া চাদাঁবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি পুত্র সজীব চাঁদাবাজির অভিযোগে: ডিবি হেফাজতে এমপি-পুত্র যুবদল নেতা সজীব দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার: আল্লামা ইমাম হায়াত নারায়ণগঞ্জকে মাদক, চাঁদাবাজি ও ভ‚মিদস্যুমুক্ত করতে অবস্থান কর্মসূচি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে অভিভাবক মতবিনিময় সভা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি,’সামনে আসবি না’ ‘মাইরা ফালামু’ মৌলভীবাজারে পূর্ব বিরোধের জেরে হামলা : আহত-৩

চাদাঁবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি পুত্র সজীব

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

চাঁদাবাজির অভিযোগে আটক জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার (২১ জুন) রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান।

 

এর আগে সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে,” বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বলেন, “সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আমাদেরও অবগত করা হয়েছে।”

 

এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে বিকেল পাঁচটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনে ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়।

 

জিজ্ঞাসাবাদ শেষে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হয় বলে সাংবাদিকদের জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

 

ঢাকায় নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাকে বহিষ্কারের কথা জানায় কেন্দ্রীয় যুবদল।

 

খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর