সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় “ফতুল্লায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন গ্রেফতার” সজীব আটকের পর এমপি আলামিনের ফেসবুক প্রতিক্রিয়া চাদাঁবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি পুত্র সজীব চাঁদাবাজির অভিযোগে: ডিবি হেফাজতে এমপি-পুত্র যুবদল নেতা সজীব দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার: আল্লামা ইমাম হায়াত নারায়ণগঞ্জকে মাদক, চাঁদাবাজি ও ভ‚মিদস্যুমুক্ত করতে অবস্থান কর্মসূচি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে অভিভাবক মতবিনিময় সভা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি,’সামনে আসবি না’ ‘মাইরা ফালামু’ মৌলভীবাজারে পূর্ব বিরোধের জেরে হামলা : আহত-৩

বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে অভিভাবক মতবিনিময় সভা

বিশাল আহমেদ / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে অভিভাবক মতবিনিময় সভা ও প্রথম সাময়িক পরীক্ষা ২০২৬ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২০ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের পশ্চিম ওমরপুরস্থ অত্র বিদ্যালয় ক্যাম্পাসে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে এ মতবিনিময় সভা এবং প্রথম সাময়িক পরীক্ষা ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।

 

বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলী আকবর খানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সহকারী প্রধান শিক্ষক, ইনচার্জ, প্রাথমিক ও মাধ্যমিক শাখার সহকারী শিক্ষকরা।

 

এসময় প্রধান আলোচকের বক্তব্য অভিভাবকদের উদ্দেশ্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আপনারা আপনাদের সন্তানদের আদর-সোহাগ করবেন আবার শাসনের চাবুকও আপনার হাতে থাকতে হবে, যদি আপনি আপনার সন্তানকে ভালো করতে চান।

 

যে পরিবারের অভিভাবকের হাতে শাসনের চাবুক নাই সেই পরিবারের সন্তান ভালো হতে পারে না। তাই বাবা,মা,কে সন্তানদের খেয়াল রাখতে হবে।

 

বাবা,মার দায়ীত্ব অনেক বেশি আপনার সন্তান সকাল বিকাল পড়ালেখা করে কি না, সন্ধ্যার পর কয়ঘন্টা লেখাপড়া করে, এটা দেখাশুনার দায়ীত্ব আপনার।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর