বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশাল আহমেদ / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২০জুন) সাকালে গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী নকী।

 

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নাজিমউদ্দিন ভূইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, মতিউর রহমান, দৈনিক অগ্রবানী পত্রিকায় সম্পাদক হারুন-অর-রশীদ চৌধুরী স্বপন।

 

আরো উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব, আবু তাহের, ওমর ফারুক ও আবু সুফিয়ান শুভসহ আরো অনেকে।

 

এসময় প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী বলেন, সামনে যে পরীক্ষা আছে তোমাদের এই পরীক্ষার আসল ফলটা কি, আসল ফল হচ্ছে তুমি নিজেকে জানলে, যে আমার ভবিষ্যতে কি কি পরিকল্পনা করতে হবে, কোথায় আমার দুর্বলতা আছে, কোথায় আমার শক্তি আছে। তাহলেই তোমার জন্য এই পরীক্ষা ভালো হবে।

 

সামনের পরীক্ষাটা তোমাদের ভালো হউক, ভালোর অর্থ শুধু ফল নয়, তোমার মনের শক্তিটা বাড়–ক, আগামী জীবনটাকে দেশ গড়ার জন্য নতুন নতুন সংগ্রামে যাওয়ার জন্য তুমি উদ্বুদ্ধ হও এবং তোমাদের পরে যারা এই প্রতিষ্ঠানে আসবে তারও উদ্বুদ্ধ হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর