বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
​২৪ ঘণ্টার আলটিমেটাম: ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন আসিফ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১৫৮৫ ফতুল্লায় আওয়ামী নেতা পিতা-পুত্রের তাফালিং,জমি দখলের অপচেষ্টা লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান ফতুল্লায় র‍্যাবের অভিযান: ঝোপের ভেতর থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার একজনকে আটকের পর মিলল গোডাউনের সন্ধান: বিদেশি মদসহ গ্রেপ্তার- ২ আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক, প্রশংসিত আনসার সদস্যরা ফতুল্লায় শীর্ষ দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত মাটি কাটার দিনমজুর থেকে কোটিপতি: মসজিদের টাকায় ফতুল্লায় বাবুল-হেনার রাজপ্রাসাদ

আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর

মাইনুল ইসলাম রাজু আমতলী -বরগুনা / ৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে বাড়ির পোষা কুকুরের কামড়ে আহত হয়ে ধরা খেল সোবাহান মৃধা (৫৫) নামে এক চোর। পরে গৃহিণী তাকে আটক করে স্থানীয়দের সহায়তায় পুলিশের হাতে তুলে দেন।

 

বুধবার (১৭ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে গরু চুরির উদ্দেশ্যে গোয়ালঘরে প্রবেশ করে এলাকার চিহ্নিত চোর সোবাহান মৃধা। এ সময় বাড়ির পালিত কুকুরটি তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কামড় দেয়। একপর্যায়ে আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কুকুরের চিৎকার শুনে বাড়ির গৃহিণী তানিয়া আক্তার সুখী বাইরে এসে তাকে হাতেনাতে আটক করেন।

 

গৃহিণী তানিয়া আক্তার সুখী বলেন, তার স্বামী আহসানুল করিম নিয়াজ চাকরির কারণে ঢাকায় অবস্থান করেন। স্বামীর অনুপস্থিতিতে সোবাহান মৃধা প্রায়ই তাদের পুকুরের মাছ, তরিতরকারি ও বিভিন্ন জিনিসপত্র চুরি করতেন। তার কারণে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছে।

 

তিনি আরও বলেন, চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে তারা বাড়িতে একটি কুকুর পালন শুরু করেন। ঘটনার রাতে কুকুরের অস্বাভাবিক ডাক শুনে বাইরে এসে আহত অবস্থায় সোবাহানকে আটক করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

 

পুলিশ ওই রাতেই আহত সোবাহানকে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গৃহিণী তানিয়া আক্তার সুখী আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, সোবাহানের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, “কুকুরের কামড়ে আহত সোবাহান মৃধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর