বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলমাকান্দায় পাতিমঞ্জিল প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফতুল্লায় যুবলীগ নেতা জাফর ডিবি পুলিশের হাতে গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন, দারোয়ান আটক সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার ফতুল্লায় শামীম ওসমানের সহযোগী রাজ্জাককে ঘিরে ধূম্রজাল: জনমনে ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে : শান্তা ফারজানা নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর জসু গ্রেফতার সরকারি হালটের গাছ কাটা, অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে

ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি মিজান গ্রেফতার

মো. সোহেল আহমেদ / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজান (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনি এলাকার ব্যাংক কলোনির মাঠসংলগ্ন পুকুরপাড় থেকে তাকে আটক করা হয়।

 

ফতুল্লা মডেল থানার এএসআই  শরীফুল ইসলাম-২ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিলকুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত মিজান রংপুর জেলার মিঠাপুকুর থানার রহমতপুর এলাকার সমেষ উদ্দিন ও মর্জিনা আক্তারের ছেলে। সে বর্তমানে ফতুল্লা থানাধীন তক্কার মাঠ এলাকায় শহীদ মাস্টারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

 

ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানায়, গ্রেফতারের পর মিজানের পিসিপিআর (PCPR) বা অপরাধের রেকর্ড যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর