শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন, দশআনী নদীতে হাজারো দর্শকের ঢল জলাবদ্ধতায় অচল তক্কারমাঠ-পিলকুনী সড়ক, জনপ্রতিনিধিদের নীরবতায় জনদুর্ভোগ সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা সাইনবোর্ডে চাঁদাবাজির অভিযোগে মালিক-শ্রমিকদের বিক্ষোভ দায়িত্বশীল পুলিশিংয়ের স্বীকৃতি, নারায়ণগঞ্জে সম্মাননা পেলেন একাধিক কর্মকর্তা জনি হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন অনলাইন ট্রেডিংয়ের নামে ১১ লাখ টাকা প্রতারণা: গ্রেপ্তার ২ নেত্রকোণায় শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ফতুল্লায় নারী ও শিশু নির্যাতন মামলায় রাসেল গ্রেপ্তার ফতুল্লার বক্তাবলীতে হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে” পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড, কঠোর অবস্থানে প্রশাসন

মো. সোহেল আহমেদ / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৪ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকদ্রব্যের ব্যবহার ও বিস্তার রোধে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কার্যকলাপের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মোশারফ (৫০), সোহাগ (২৫), আবু বক্কর (২৫), আসান উল্লাহ (৩৮), সোহেল (৩৫), শাওন (২৫), মুমিন ইসলাম (৩৫) এবং সোহান (১৯)।

 

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় জব্দকৃত আলামত এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে প্রচলিত আইনের আওতায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজের জন্যও বড় ধরনের হুমকি। সে কারণে মাদক নির্মূলে প্রশাসনের নজরদারি ও মাঠপর্যায়ের অভিযান আরও জোরদার করা হচ্ছে।

 

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার কথা জানানো হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর