শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন, দশআনী নদীতে হাজারো দর্শকের ঢল জলাবদ্ধতায় অচল তক্কারমাঠ-পিলকুনী সড়ক, জনপ্রতিনিধিদের নীরবতায় জনদুর্ভোগ সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা সাইনবোর্ডে চাঁদাবাজির অভিযোগে মালিক-শ্রমিকদের বিক্ষোভ দায়িত্বশীল পুলিশিংয়ের স্বীকৃতি, নারায়ণগঞ্জে সম্মাননা পেলেন একাধিক কর্মকর্তা জনি হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন অনলাইন ট্রেডিংয়ের নামে ১১ লাখ টাকা প্রতারণা: গ্রেপ্তার ২ নেত্রকোণায় শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ফতুল্লায় নারী ও শিশু নির্যাতন মামলায় রাসেল গ্রেপ্তার ফতুল্লার বক্তাবলীতে হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে” পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়; স্বামী কারাগারে

মো. সোহেল আহমেদ / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনা তৈরি হয়েছে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মাজারুল ইসলাম সবুজ (৩৭)। ভুক্তভোগী তার স্ত্রী তানিয়া (২৬)। প্রায় এক যুগ আগে তাদের বিয়ে হয় এবং সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

 

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত স্বামী দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জুয়ার জন্য নিয়মিত স্ত্রীর কাছে টাকা দাবি করতেন এবং এতে আপত্তি বা অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি তিনি নিজের এবং তার মায়ের উপার্জনের প্রায় ৭০ হাজার টাকা অনলাইন জুয়ার মাধ্যমে হারিয়ে ফেলেন।

 

ঘটনার সূত্রপাত হয় গত ৯ জুন। ওইদিন জুয়া খেলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, স্ত্রী বাধা দিলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। পরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে তানিয়া বাবার বাড়িতে আশ্রয় নেন।

 

পরবর্তীতে গত ১৩ জুন সকালে অভিযুক্ত আবারও ফোন করে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে বেলা ১১টার দিকে তিনি শ্বশুরবাড়িতে যান। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ ওঠে।

 

এসময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয় এবং স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নারীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

 

এদিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর