শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন, দশআনী নদীতে হাজারো দর্শকের ঢল জলাবদ্ধতায় অচল তক্কারমাঠ-পিলকুনী সড়ক, জনপ্রতিনিধিদের নীরবতায় জনদুর্ভোগ সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা সাইনবোর্ডে চাঁদাবাজির অভিযোগে মালিক-শ্রমিকদের বিক্ষোভ দায়িত্বশীল পুলিশিংয়ের স্বীকৃতি, নারায়ণগঞ্জে সম্মাননা পেলেন একাধিক কর্মকর্তা জনি হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন অনলাইন ট্রেডিংয়ের নামে ১১ লাখ টাকা প্রতারণা: গ্রেপ্তার ২ নেত্রকোণায় শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ফতুল্লায় নারী ও শিশু নির্যাতন মামলায় রাসেল গ্রেপ্তার ফতুল্লার বক্তাবলীতে হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে” পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: মামুন মাহমুদ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি হিসেবে পরিচিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও গাছ বিতরণ করা হয়।

 

রোববার (১৪ জুন) বিকেলে ফতুল্লার চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তন মাঠে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বক্তব্যে তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথা তুলে ধরে বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ-পরবর্তী সময়ে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।

 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা ‘জেড ফোর্স’ দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 

রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন এবং বলেন, অতীতের নানা কর্মকাণ্ডের কারণে দলটি আজ রাজনৈতিকভাবে সংকটের মুখে পড়েছে।

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কাজের ক্ষেত্রে ভুল-ত্রুটি হতে পারে, তবে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভুল সংশোধনের সুযোগ তৈরি করা এবং সাংগঠনিকভাবে আরও দায়িত্বশীল হওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ টিপুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও গাছ বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর