শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন, দশআনী নদীতে হাজারো দর্শকের ঢল জলাবদ্ধতায় অচল তক্কারমাঠ-পিলকুনী সড়ক, জনপ্রতিনিধিদের নীরবতায় জনদুর্ভোগ সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা সাইনবোর্ডে চাঁদাবাজির অভিযোগে মালিক-শ্রমিকদের বিক্ষোভ দায়িত্বশীল পুলিশিংয়ের স্বীকৃতি, নারায়ণগঞ্জে সম্মাননা পেলেন একাধিক কর্মকর্তা জনি হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন অনলাইন ট্রেডিংয়ের নামে ১১ লাখ টাকা প্রতারণা: গ্রেপ্তার ২ নেত্রকোণায় শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী’র অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ফতুল্লায় নারী ও শিশু নির্যাতন মামলায় রাসেল গ্রেপ্তার ফতুল্লার বক্তাবলীতে হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে” পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

কামাল হোসেন খান / ৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক (র.) বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর