রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
প্রকাশ্যে জুয়ার বোর্ডের অভিযোগে তোলপাড়, কোথায় সামাজিক ও প্রশাসনিক নজরদারি? সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেফতার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, শিক্ষক সুবিধা নিয়ে আশ্বাস শিক্ষামন্ত্রীর ফতুল্লায় রাষ্ট্রবিরোধী মিছিলের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে ব্রাজিল সমর্থকদের শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজনের মর্মান্তিক মৃত্যু শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি দিতে হবে: মামুনুল হক ত্রিশালে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

প্রকাশ্যে জুয়ার বোর্ডের অভিযোগে তোলপাড়, কোথায় সামাজিক ও প্রশাসনিক নজরদারি?

রফিকুল্লাহ রিপন / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ্যে সংঘটিত হলেও তা প্রতিরোধে সমাজপতি ও প্রশাসনের নীরবতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। অপরাধ দমনে কারা কার্যকর ভূমিকা রাখবে এমন প্রশ্ন তুলছেন সচেতন ও বিবেকবান নাগরিকরা।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নরপদী নিশং মোল্লাবাড়ি এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর চললেও কার্যকরভাবে তা বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। ভিডিও ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, যদি প্রকাশ্যেই এমন কর্মকাণ্ড পরিচালিত হয়, তাহলে স্থানীয় সামাজিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কোথায়?

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এ ধরনের কার্যক্রম তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং সামাজিক পরিবেশ নষ্ট করছে। তাদের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

সচেতন মহলের মতে, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; স্থানীয় জনপ্রতিনিধি, সমাজপতি, অভিভাবক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব নিতে হবে। অন্যথায় এমন কর্মকাণ্ড আরও বিস্তার লাভ করতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর