রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

তৃণমূল কংগ্রেসে রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই তার পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। এর আগে একই দল থেকে রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও পদত্যাগ করেছেন। ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে ৯-এ নেমে এসেছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে। দলটির একাধিক নেতা ও জনপ্রতিনিধি নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এর প্রভাব সংসদের দুই কক্ষেই পড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, একসঙ্গে দলত্যাগের পরিস্থিতি না থাকায় অসন্তুষ্ট নেতারা ধাপে ধাপে পদত্যাগের পথ বেছে নিচ্ছেন। চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহে আরও কয়েকজন রাজ্যসভার সদস্য পদত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, তাতে কোয়েল মল্লিকের নাম ছিল। পরে এপ্রিল মাসে তিনি দিল্লিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। সে সময় রাজনীতিতে যোগ দেওয়াকে মানুষের সেবা করার সুযোগ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যসভার সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তকে দলটির সঙ্গে তার দূরত্ব বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর