সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড, কঠোর অবস্থানে প্রশাসন আড়াইহাজারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়; স্বামী কারাগারে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: মামুন মাহমুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে প্রাণহানি সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ পেনশনের জন্য হয়রানি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ: দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৌলভীবাজারে কমলগঞ্জে ব্র্যাকের প্রশিক্ষণ, স্বপ্নসারথিদের হাঁস-মুরগি পালনে দক্ষতা বৃদ্ধি নতুনধারার-মাসব্যাপী-ডেঙ্গুরোধ-অভিযান বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান “You run away, we are coming.”

রহস্যময়ী নারীর হাত ধরে কীসের ইঙ্গিত দিলেন বাদশা?

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

বলিউড তথা ভারতীয় পপ সংগীতের জনপ্রিয় র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন কিছুতেই থামছে না। একদিকে যখন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সাথে তার গোপনে বিয়ে সেরে ফেলার গুঞ্জনে উত্তাল বিনোদন জগৎ, ঠিক তখনই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ‘রহস্যময়ী’ নারীর সাথে একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করে আলোচনা বহুগুণ বাড়িয়ে দিলেন এই গায়ক।

 

সম্প্রতি পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সবুজ মাঠের মাঝে ওই নারীর হাত শক্ত করে ধরে পোজ দিয়েছেন বাদশা। তবে আশ্চর্যজনক বিষয় হলো, ক্যামেরার দিকে পিঠ করে থাকায় সেই নারীর মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনে বাদশা রহস্য ধরে রেখে লিখেছেন, ‘মহাবিশ্বের মানুষকে আপনার জীবনে নিয়ে আসার এক অদ্ভুত উপায় রয়েছে।

 

বাদশার এই পোস্টের কয়েক মিনিটের মধ্যেই মন্তব্য ঘরে রীতিমতো ঝড় তুলেছেন অনুরাগীরা। অনেকেই অনুমান করছেন, ছবির এই রহস্যময়ী নারী আর কেউ নন, বরং পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। দীর্ঘদিন ধরেই হানিয়া এবং বাদশার ডেটিং ও বিশেষ বন্ধুত্ব নিয়ে দুই দেশের মিডিয়াতেই জোর চর্চা চলছে।

 

মন্তব্য ঘরে এক অনুরাগী লিখেছেন, ‘ওটা কি হানিয়া আমির?’, অন্যজন লিখেছেন, ‘দেখে তো হানিয়া বলেই মনে হচ্ছে।’ তবে অনেকে আবার ভিন্ন সুর গেয়ে প্রশ্ন তুলেছেন, এটি আসলে কোনো নতুন মিউজিক ভিডিওর কোলাবরেশন বা প্রচারের অংশ কি না।

 

প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের প্রায় ছয় বছর পর বাদশা নাকি পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সাথে নতুন করে গাঁটছড়া বেঁধেছেন এমনটাই শোনা যাচ্ছিল। জল্পনা আরও জোরালো হয় যখন ইশা রিখির মা, পুনম রিখি নিজের ইনস্টাগ্রামে প্রথাগত বিয়ের রীতিনীতির কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে প্রথাগত বিয়ের পোশাকে বাদশা এবং ইশাকে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল করতে দেখা যায়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর