রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন অভিনেত্রী বিন্দু

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকদের মুগ্ধ করেছিলেন আফসান আরা বিন্দু। তবে কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’ আগামী ২৫ জুন মুক্তি পাবে। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।

সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিরিজটির নতুন পোস্টার। সেখানে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেতা ইয়াশ রোহানকে। পোস্টারে তাদের রহস্যময় উপস্থিতি এবং চারপাশে ছড়িয়ে থাকা পুরোনো সংবাদপত্রের স্তূপ ইঙ্গিত দিচ্ছে এটি একটি অনুসন্ধানধর্মী গল্প হতে যাচ্ছে সিরিজটির অন্যতম আকর্ষণ আফসান আরা বিন্দুর প্রত্যাবর্তন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ অনেকেই।

সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে ধরনের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের—আমরা ঠিক সেই ধরনের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। হেডলাইন তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুনশিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে আফসান আরা বিন্দু কতটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেন, তা জানা যাবে আগামী ২৫ জুন ‘হেডলাইন’ মুক্তির পর।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর