মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ মুসলিম সদস্যদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের ফতুল্লায় ৫৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার ছুটি পাবেন না যারা সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার নেই কোনো নিরাপত্তা, অনিশ্চিত পথচলা: ফতুল্লা স্টেডিয়ামের পাশে ভবন নির্মাণে চরম আতঙ্ক নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স! সিদ্ধিরগঞ্জে মতির সহযোগী সাদ্দাম সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার ৪ আসামি গ্রেফতার গণ-অধিকার পরিষদ নেতা আরিফ ভূইয়া ও তার দুই ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

Kamal Hossain Khan / ১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি ছুটি থাকবে দুই দিন। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী মঙ্গলবার(২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং বুধবার(২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির হিসাবে মোট দুই দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে। ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে তারা এই ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

দুর্গাপূজা উপলক্ষে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি থাকবে। তবে ছুটির সময়সীমা সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী নির্ধারিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটি ঘোষণা করা হতে পারে। ফলে একেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সময়সীমায় পার্থক্য থাকতে পারে।

সরকারি ছুটির দিনে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট শাখা বা কিছু জরুরি সেবা চালু থাকতে পারে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর