বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির জমি-বীজ-অধিকার: কৃষকের লড়াই জোরদারে সাতক্ষীরায় অ্যাক্টিভিস্ট প্রশিক্ষণ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Kamal Hossain Khan / ১৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।

প্রতিবেদন অনুযায়ী, হানা কুরাকির মৃত্যুর ঘটনায় এখনো পুলিশ কিংবা তার ম্যানেজমেন্ট এজেন্সি এসওয়ান আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ও তোলাবাজির সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না তা নিয়ে নানা আলোচনা চলছে।হানা কুরাকির মৃত্যুর আগে লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই চিরকুটে তার সাবেক প্রেমিক শোতা তাইরার বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চিরকুটের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে চাবি ব্যবহার করে হানা কুরাকির ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যান শোতা তাইরা। পরে হামলা ও চুরির সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই শোতা তাইরার বাবা হানা কুরাকিকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে হানা কুরাকি আপস-মীমাংসায় রাজি হলেও অভিযোগ অনুযায়ী, সেই মীমাংসার শর্তগুলো পরবর্তীতে মানা হয়নি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর