বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শিক্ষকরা যা শিখায় সেটার সাথে আমাদের বাস্তবতাকে একটা সংযোগ ঘটাতে হবে: আলী নূর খান খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে: শাখাওয়াত হোসেন খান কে-গাতী ইউনিয়নে রাজনীতি ও সামাজিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মজিবুর রহমান বকশীগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার দিল ছাত্রদল আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয়  যুবকের মরদেহ উদ্ধার ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক-শিক্ষা বরখাস্ত: ববি হাজ্জাজ ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

আমার কথা বলে তাহেরী হুজুর ‘মার্কেট’ পেতে চান: ড্রামার সামান্তা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সম্প্রতি হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিমাধ্যমে পরিচিতি পাওয়া নাজিয়া সামান্তার বক্তব্যে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান। এসময়, তাহেরী হুজুরকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন এবং তাঁর ওয়াজ শোনেন বলেও জানান তিনি।

সামান্তা জানান, একসময় তাহেরী হুজুরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় তিনি জানতে চেয়েছিলেন সামান্তা কী করেন। জবাবে তিনি পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার কথাও উল্লেখ করেন। নাজিয়ার দাবি, তখন তাহেরী তার সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি জানাননি। বরং নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলেন।

তিনি বলেন, ‘তখন তিনি আমাকে বলেছিলেন, নামাজটা সবসময় পড়বে। আমি যে মিউজিক করি, সেটি শুনেও তিনি কোনো নেতিবাচক মন্তব্য করেননি। এখন ওয়াজে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, যা চাইলে তখনই ব্যক্তিগতভাবে বলতে পারতেন।’

সামান্তা আরও বলেন, ওই সময় তিনি বোরকা পরতেন না এবং হজও করেননি। সাক্ষাতের সময় তার মাথায় শুধু ওড়না ছিল। তার সঙ্গে থাকা এক আত্মীয়ের মাথায় ওড়নাও ছিল না। কিন্তু সে সময় এ বিষয়েও তাহেরী হুজুর কোনো মন্তব্য করেননি বলে দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনার প্রসঙ্গে নাজিয়া বলেন, ‘উনারা সবাই আমার বড়। তাঁদের প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বিষয় না বানিয়ে, যখন দেখা হয়েছিল তখনই ব্যক্তিগতভাবে বিষয়গুলো বলতে পারতেন।’

সামান্তা অভিযোগ করে বলেন, তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয়তা বা ‘মার্কেট’ পাওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে সমালোচনার মধ্যেও তাহেরী হুজুরের প্রতি নিজের ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরেন নাজিয়া। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে তাহেরী হুজুরকে আমার ভালো লাগে। তাঁর ওয়াজ শুনতে ভালো লাগে এবং তিনি একজন মজার মানুষ।’

প্রসঙ্গত, সম্প্রতি তাহেরী হুজুরের এক ওয়াজে নাজিয়া সামান্তাকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের বক্তব্য ঘিরে অনুসারীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর