শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলার মাঠ ব্যবস্থাপনায় জাগোনারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বন্দরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা, ৫ বছর পর ছয়জনের যাবজ্জীবন রাইয়ানের মুখে হাসি ফোটাল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন আমতলীতে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সারাদেশে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব, হেলিপোর্ট মাঠে দর্শনার্থীদের মিলনমেলা বক্তাবলীর মানব পাচারকারী নয়ন ও জুয়েল! র‍্যাবের ভাইও রক্ষা পায়নি আমতলী থানার ইয়াকুব হোসাইন টানা তৃতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি কলাপাড়ায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি মোশাররফের

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সারাদেশে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক।। / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ০৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ০২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ০৩ প্লাটুন এবং কক্সবাজারে ০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ০৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর