শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলার মাঠ ব্যবস্থাপনায় জাগোনারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বন্দরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা, ৫ বছর পর ছয়জনের যাবজ্জীবন রাইয়ানের মুখে হাসি ফোটাল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন আমতলীতে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সারাদেশে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব, হেলিপোর্ট মাঠে দর্শনার্থীদের মিলনমেলা বক্তাবলীর মানব পাচারকারী নয়ন ও জুয়েল! র‍্যাবের ভাইও রক্ষা পায়নি আমতলী থানার ইয়াকুব হোসাইন টানা তৃতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি কলাপাড়ায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি মোশাররফের

আমতলী থানার ইয়াকুব হোসাইন টানা তৃতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বরগুনার আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত টানা চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন।

২০২৬ সালের অক্টোবর মাসের সামগ্রিক কর্মদক্ষতা ও পারফরম্যান্স বিবেচনায় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়।

এ ছাড়া আমতলী থানার এসআই আল মামুন হাওলাদার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা, এসআই মো. মিজানুর রহমান শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এবং এএসআই মো. আসাদুল হক ও এএসআই মো. জসিম উদ্দিন সিকদার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

একই থানার ছয়জন পুলিশ কর্মকর্তার এ অর্জনে আমতলী থানার সাফল্যের ধারাবাহিকতা আরও একবার প্রতিফলিত হয়েছে।

এ অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের সহকর্মীসহ দায়িত্ব পালনে সহযোগিতা ও উৎসাহ প্রদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর