শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলার মাঠ ব্যবস্থাপনায় জাগোনারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বন্দরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা, ৫ বছর পর ছয়জনের যাবজ্জীবন রাইয়ানের মুখে হাসি ফোটাল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন আমতলীতে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সারাদেশে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব, হেলিপোর্ট মাঠে দর্শনার্থীদের মিলনমেলা বক্তাবলীর মানব পাচারকারী নয়ন ও জুয়েল! র‍্যাবের ভাইও রক্ষা পায়নি আমতলী থানার ইয়াকুব হোসাইন টানা তৃতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি কলাপাড়ায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি মোশাররফের

কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব, হেলিপোর্ট মাঠে দর্শনার্থীদের মিলনমেলা

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।। / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।। পটুয়াখালীর কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে জমকালো আয়োজনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন ও কলাপাড়া পৌরসভার আয়োজনে বাউল সংঘের পরিবেশনায় ২৪ ও ২৫ নভেম্বর (সোমবার ও মঙ্গলবার) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হেলিপোর্ট মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলাপাড়া বাউল সংঘের সদস্যদের পাশাপাশি স্থানীয় নবীন-প্রবীণ ও দূরদূরান্ত থেকে আসা শিল্পীরা নাচ, গান ও আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন। দুই দিনব্যাপী এ আয়োজন শত শত দর্শক উপভোগ করেন।

এ আয়োজনকে ঘিরে হেলিপোর্ট মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের খেলনা ও খাবারের দোকান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাস পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে পুরো মাঠ পরিণত হয় দর্শক-দর্শনার্থীদের এক মিলনমেলায়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর