নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর চর প্রসন্ননগরে মানব পাচারকারী নয়ন ও জুয়েল।বিদেশে লোক পাঠানোর নাম করে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে তুলে দিয়ে নির্যাতন চালিয়ে বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো এই মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা নয়ন ও জুয়েল।এদের হাত থেকে পায়নি র্যাবের সদস্যের আপন ভাই।
একটি সুত্র হতে জানা যায়,প্রায় ২০২১ কিংবা ২০২২ সালে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাসিন্দা রেবের এক সদস্যের ভাইকে বিদেশে নেওয়ার কথা বলে দরবেশের পুত্র নয়ন ও জাকির মেম্বারের পুত্র জুয়েল লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেয়।
পরে রেব -১১ বক্তাবলী হতে মানব পাচারকারী চক্রের হোতা নয়নের বাবা দরবেশ আলী,জুয়েলের পিতা জাকির মেম্বার ও তার ভাই সোহেল এবং শামীমকে আটক করে রেব কার্যালয়ে নিয়ে যায়।পরে এলাকার লোকজন মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনে।
পরে র্যাব এর সদস্যর ভাইকে লিবিয়ায় মানবপাচার চক্র ছেড়ে দিতে বাধ্য হয়।বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
অপর দিকে মানব পাচারকারী চক্রের মূলহোতা নয়ন ও জুয়েল জাপানে অবস্থান করলেও মাঝে মধ্যে গোপনে দেশে এসে কিছুদিন থেকে আবার চলে যায়।জুয়েল বর্তমানে দেশে অবস্থান করছে।
এ ব্যাপারে জোবায়ের হোসেন দরবেশ মুঠোফোনে বলেন,ঘটনার সত্যতা স্বীকার বলেন,আমরা মামলা থেকে খালাস করে আনছি। কাগজপত্র আছে আপনি আইস্যা দেখেন।
জাকির মেম্বারের ছেলে র্যাবের র হাতে আটক হয়েছিল সোহেল মুঠোফোনে বলেন, আমাদের এলাকার দরবেশ ভাইয়ের ছেলে নয়ন তুর্কি থাকে। এ বিযয়ে কিছুই জানিনা। আমার ভাই তখন দুবাই থাকে কিন্তু নয়নের অনুরোধে হুন্ডির প্রায় ২/ আড়াইলাখ টাকা বিকাশের মাধ্যমে আনা হয়েঋিল। পরে র্যাবের অভিযানে উক্ত বিকাশ দেকানীকে আটক করা হয়েছিল। এ বিষয়ে একটি মামলাও হয়েছিল যেখানে আমরাও আসামী হয়েছিলাম। বর্তমানে জমি সংক্রান্ত বিষয়ে আামাদের সাথে একটু বিরোধ চলছে যা নিয়ে আমার বাবার বিরুদ্বে একটা সংবাদও প্রকাশ করা হয়েছে যা নিয়ে পরে একটি বিবৃতিও আমি দিয়েছি। আমার ভাই সপ্তাহখানেক আগে জাপান থেকে এসেছে। ভাই আমরা এখন ভাল আছি আমাদেরকে মাদক বিক্রি করে খেতে হবেনা। তবে সংবাদ করবেন অবশ্যই যাচাই-বাছাই করে করবেন।