শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলার মাঠ ব্যবস্থাপনায় জাগোনারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বন্দরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা, ৫ বছর পর ছয়জনের যাবজ্জীবন রাইয়ানের মুখে হাসি ফোটাল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন আমতলীতে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সারাদেশে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব, হেলিপোর্ট মাঠে দর্শনার্থীদের মিলনমেলা বক্তাবলীর মানব পাচারকারী নয়ন ও জুয়েল! র‍্যাবের ভাইও রক্ষা পায়নি আমতলী থানার ইয়াকুব হোসাইন টানা তৃতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি কলাপাড়ায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি মোশাররফের

ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপি-যুবদল কোন্দল প্রকাশ্যে: নেতাদের ‘টোকাই’ বললেন রনি

সোহেল আহমেদ / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ফকির অ্যাপারেলসের ঝুট (ওয়েস্টিজ) বণ্টন ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলায় দলেরই ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতা ও সাবেক ছাত্রদল নেতাদের ‘টোকাই’ ও ‘মাদকসেবী’ বলে আখ্যায়িত করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

​সোমবার দুপুরে এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের সামনে ফকির অ্যাপারেলসের ঝুট বিক্রির লভ্যাংশ থেকে বঞ্চিত করার অভিযোগ তোলেন। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ফোনালাপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে এমন আপত্তিকর মন্তব্য করেন জেলা যুবদলের এই শীর্ষ নেতা।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত ফকির অ্যাপারেলস কারখানাটি এনায়েতনগর ইউনিয়নের ২ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত। কারখানার ঝুট নামানোর কাজ শুরুতে স্থানীয় এই দুই ওয়ার্ডের নেতাকর্মীরা করলেও গত ৫ আগস্টের পর থেকে দৃশ্যপট বদলে যায়।

অভিযোগ রয়েছে, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন এবং ‘বরিশাইল্লা’ জাহাঙ্গীর প্রভাব বিস্তার করে পুরো ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেন। শুধু তা-ই নয়, কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের নাম ভাঙিয়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

​সোমবার দুপুরে গণমাধ্যমের সামনে এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ বলেন, কারখানাটি আমাদের ওয়ার্ড এলাকায় অবস্থিত হওয়া সত্ত্বেও অ্যাডভোকেট আলমগীর হোসেন, বরিশাইল্লা জাহাঙ্গীর ও যুবদল নেতা মশিউর রহমান রনির প্রভাবের কারণে ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছেন। নেতাকর্মীদের চাপের মুখে ওয়ার্ড সভাপতি হিসেবে আমাকে আজ বিষয়টি সামনে আনতে হয়েছে।

​একই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফকির অ্যাপারেলসের ওয়েস্টিজ বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চরম অসন্তোষ বিরাজ করছে। আমরা শুধু আর্থিকভাবে নয়, দলীয় সম্মান ও ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের কাছে এই বৈষম্যের একটি গ্রহণযোগ্য সমাধান দাবি করছি।

​এ সময় এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সরাসরি অভিযোগ তুলে বলেন, ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা মশিউর রহমান রনি কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে বড় অঙ্কের অর্থ নিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় কোন নেতা এই টাকা গ্রহণ করছেন, তা স্পষ্টভাবে প্রকাশ করার দাবি জানাচ্ছি।

দলীয় নেতাকর্মীদের এমন সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করার পাশাপাশি নিজ দলের পদধারী নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেন।

​ফোনালাপে গণমাধ্যমকর্মীকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে রনি বলেন, যারা বক্তব্য দিয়েছে, তারা কারা? এরা দলের কে? এদের দলের কোনো অস্তিত্ব আছে? এসব টোকাই-মোকাইদের কথায় বক্তব্য নিতে আমাকে ফোন করেছেন?

​অভিযোগকারীদের ওয়ার্ড পর্যায়ের পদ-পদবি এবং তার সাথে থাকা ছবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তাচ্ছিল্যের সুরে বলেন, কিসের পদ-পদবি? একটি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন সভাপতিকে মানে না, সে কিসের নেতা? আর আমি জেলা যুবদলের সদস্য সচিব, আমার সাথে চোর, ডাকাত, বাটপার, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই থাকবে। কে আমার পেছনে দাঁড়াল তা কি আমি দেখে বেড়াই?

​ফোনালাপের এক পর্যায়ে তিনি অভিযোগকারী নেতাকর্মীদের ‘গাঁজাখোর, মদখোর ও ফেন্সিডিলখোর’ হিসেবে আখ্যায়িত করে দাবি করেন, তিনি বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছেন, অথচ অন্যরা বিসিকে ঝুট নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং তার মনোবল ভাঙতে এসব অপপ্রচার চালাচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর