নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির কুতুবপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, বিএনপিতে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ছবি থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়ার স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সাংগঠনিক আদেশে উল্লেখ করা হয়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তৈয়বুর রহমান (পিতা: ওয়াসেদ আলী) দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি থাকার বিষয়টিও আদেশে উল্লেখ করা হয়েছে।