নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগ মাদ্রাসা এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ,মাদকের শেল্টার দাতা, ভূমিদস্যু ও আজমেরী ওসমানের নানান অপকর্মের সহযোগী রোমান রয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় যুব সংহতির আহবায়ক পদে থাকা অবস্থায় আজমেরী ওসমানের নাম ব্যবহার করে দেওভোগ ও আশপাশের এলাকায় জুড়ে গড়ে তুলেছিল এক সন্ত্রাসী বাহিনী।যার ভয়ে থাকতো ব্যবসায়ী, বাড়ির মালিক সহ সাধারন মানুষ তটস্থ।
রোমান কাশিপুর ইউনিয়নের বাসিন্দা হলেও তৎকালীন ছাত্র সমাজের নেতা সবুজ ও রুপুকে ৪ লাখ টাকা দিয়ে এই পদ যুব সংহতির আহবায়কের পদ ভাগিয়ে নেয়।
বিভিন্ন জায়গায় পদ পদবী এবং আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে মটর সাইকেল মহড়া দিতো এবং আজমেরী ওসমানের গোলাবারুদ তার কাছে মজুদ রাখতো।
৫ আগস্ট ছাত্র – জনতার গন আন্দোলনে শেখ হাসিনার পতন হলে রোমান ও তার সহযোগীরা নারায়নগঞ্জ ছেড়ে পালিয়ে যায়।
এই ভয়ঙ্কর সন্ত্রাসী, ঝটিকা মিছিলের জন্য বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ যোগান দিতো বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘটনাকে ঘিরে গোপনে এই সন্ত্রাসী রোমান সৌদী আরব থেকে আবার দেশে ফিরে এসেছেন।
কিছুদিন আগেও জাকির খান ওমরা হজ করতে সৌদি আরব যান। এইখানে জাকির খানের ঘনিষ্ঠ লোক নাজির এর মাধ্যমে মদিনাতে গিয়ে গোপনে সমঝোতা করে আসছেন বলে জানা গেছে।
সচেতন মহল মনে করেন এই সন্ত্রাসী রোমান যেন আবার পালিয়ে বিদেশ না যেতে পারে এয়ারপোর্টের রেডএলার্ট জারি করতে হবে।
এলাকাবাসীর দাবী,আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন সহ রিমান্ডে নিয়ে আজমেরী ওসমানের অবৈধ অস্ত্র ভান্ডার কার কার কাছে সংরক্ষিত আছে জিজ্ঞাসাবাদ করা হলে সহজেই বের হয়ে যাবে।
রোমান আহমেদ ফতুল্লার পশ্চিম দেওভোগ ( পশ্চিম নগর) এলাকার ইমান আলী ও হাজেরা বেগমের পুত্র।