সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড, কঠোর অবস্থানে প্রশাসন আড়াইহাজারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়; স্বামী কারাগারে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: মামুন মাহমুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে প্রাণহানি সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ পেনশনের জন্য হয়রানি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ: দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৌলভীবাজারে কমলগঞ্জে ব্র্যাকের প্রশিক্ষণ, স্বপ্নসারথিদের হাঁস-মুরগি পালনে দক্ষতা বৃদ্ধি নতুনধারার-মাসব্যাপী-ডেঙ্গুরোধ-অভিযান বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান “You run away, we are coming.”

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

কামাল হোসেন খান / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন। এদিকে হজ পালনে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এবং পরে এখন পর্যন্ত মারা গেছেন ৪৯ জন বাংলাদেশি। তাদের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা যায়, ১২ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটি এখন পর্যন্ত ২১ হাজার ৯২০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৮ হাজার ৮৮০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৩ হাজার ৩১১ জন হাজি। হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১২৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৫৫টি, সৌদি এয়ারলাইনস ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ২৪৩টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৪১০টি সেবা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন। তাদের মধ্যে সৌদি ন্যাশনাল হাসপাতালে ৯ জন, কিং আব্দুল আজিজ হাসপাতালে ১ জন, কিং ফয়সাল হাসপাতালে ১, সৌদি জার্মান হাসপাতালে ১, কেয়ার মেডিক্যালে ৩, মক্কা মেডিক্যাল সেন্টারে ৪, হেরা জেনারেল হাসপাতালে ২, হায়াত ন্যাশনাল হাসপাতালে ১, কিং ফাহাদ জেনারেল হাসপাতালে ২ ভর্তি রয়েছেন। উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন। হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর