রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা- ডিসি মো. রায়হান কবির ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন- জেলা প্রশাসক ফতুল্লায় প্রতিদিন অর্ধশত গ্রেপ্তার, বদলাচ্ছে শুধু অপরাধীর মুখ ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কলমাকান্দায় এসআই পরিমলের বিরুদ্ধে ১০ গ্রামের মানুষের গণবিক্ষোভ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা ফয়সাল ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন থেকেও বহিষ্কার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ সাব্বির গ্রেফতার মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, প্রশ্নের মুখে এমপি আয়নুল হক

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কর্মসূচিতে ফতুল্লার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
‎

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
‎
‎এ সময় হাসান মাহমুদ পলাশ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
‎
‎জাকির হোসেন রবিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে এ ধরনের জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে।
‎
‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের বাড়ি, আঙিনা, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর