মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপি নেতা রুহুল আমিনের ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা অনিল দাসকে ছাড়াতে থানায় বিএনপি নেতা মিথুন ও আওয়ামী দোসর বাচ্চুর দৌড়ঝাঁপ ফতুল্লার পাগলা থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফতুল্লায় বিএনপি নেতা রুহুল আমিনের ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা

সোহেল আহমেদ / ১০৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদারের দুটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এক স্ট্যাটাসে তিনি আওয়ামী লীগকে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। অন্য স্ট্যাটাসে তিনি জামায়াতে ইসলামীর আমিরের সম্ভাব্য ‘এক দফা’ ঘোষণার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেছেন।

নিজের ফেসবুক পোস্টে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার লেখেন, ককটেল ফুটানো ও বাসে আগুনে প্রমাণ হয়েছে আওয়ামী বাংলাদেশে অন্যতম বিরোধী দল, অন্যতম বিরোধী দলকে তো নির্বাচনের বাইরে রাখা উচিত না। এটা আমার ব্যক্তিগত মতামত, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হউক।
তার এই বক্তব্যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে না রাখার এবং স্থানীয় নির্বাচনে দলটির অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে ব্যক্তিগত মতামত উঠে এসেছে। একই সঙ্গে তিনি পোস্টটিকে নিজের ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন।

অন্য একটি ফেসবুক স্ট্যাটাসে রুহুল আমিন সিকদার লেখেন, যারা দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের চোখে চোখ রেখে সমান তালে রাজপথে লড়াই করেছে তারা চাচ্ছে আগামীকাল জামায়াতের আমির ১ দফা ঘোষণা করুক, এবং শেখ হাসিনা ডিসেম্বরে না আগামীকাল চলে আসুক!

দুটি স্ট্যাটাসের একটিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা এবং অপরটিতে জামায়াতের সম্ভাব্য কর্মসূচি ও শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ থাকায় বিএনপির স্থানীয় রাজনীতিতে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর