শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Oplus_131072

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বরগুনার আমতলীতে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় আমতলী পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলাসহ সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় পর্যায়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Oplus_131072

জাতীয় পর্যায়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা ভার্চুয়ালি যুক্ত হন। বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষ থেকেও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা এতে অংশ নেন।

আমতলীতে উদ্বোধনী কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, স্কাউট সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, ‘তারুণ্যের আলো যুব ফোরাম’-এর সদস্য, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে আমতলী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম বাদল বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশা নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি বলেন, বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। সামান্য অসচেতনতাও এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি করতে পারে।

পরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অংশীজন পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় আমতলী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং নাগরিকদের সম্পৃক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এই প্রত্যয়কে সামনে রেখে সম্মিলিতভাবে কাজ করলেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।সূত্র-জাগো নারায়ণগঞ্জ ২৪.কম


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর