শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার এক থানায় দুই ওসি! চেয়ার ছাড়ছেন না বিদায়ী কর্মকর্তা গোপনে সেলিম ওসমানের ব্যবসা সামলাচ্ছেন বিএনপি নেতা শকু! চাষাঢ়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে বিদেশি পিস্তল উদ্ধার ফতুল্লায় রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Oplus_131072

জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশের সার্বিক নির্দেশনায়, মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে (১১ সেপ্টেম্বর) শুক্রবার ফতুল্লার লালপুরে এক বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর (আল-আমিনবাগ) এলাকার বায়তুল কুরবান জামে মসজিদ সংলগ্ন বড় রাস্তায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এতে সিরাত আলোচনা ও ওয়াজ মাহফিল চলে।

​মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান ওয়াজ পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন এবং আল্লামা শাহ আহমাদ শফী (রহ.)-এর খলিফা মুফতী মুজিবুর রহমান হাক্কানী (দা.বা.)।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উক্ত মাদ্রাসার উপদেষ্টা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। সভাপতিত্ব করেন লালপুর পৌষার পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি মো: মুসলিম উদ্দিন মুসা।

​এছাড়া বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতী মুয়াবিয়া আল হাবিবী, মুফতী আজহারুল ইসলাম আজমী, মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী, মাওলানা ইসমাইল বুখারী কাশীয়ানী, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতী আলী হায়দার গাজীপুরী, মুফতী ইমদাদুল্লাহ হাশেমী, মুফতী আলাউদ্দিন যশোরী, মুফতী সালমান সাকী, মুফতী রাকিবুল ইসলাম রাব্বানী, মুফতী আল আমিন শেখ, মুফতী আবু মুসা পিরোজপুরী, নওমুসলিম মাওলানা রেজাউল করীম, মাওলানা ফরহাদ আহমাদ এবং ক্বারী জাহিদুল ইসলাম আশরাফী।

​জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি ও অত্র মাদ্রাসার মুহতামিম মুফতী ইয়াসিন আকরাম নবীনগরী-এর আরজগুজারে উক্ত দ্বীনী মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর