বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার এক থানায় দুই ওসি! চেয়ার ছাড়ছেন না বিদায়ী কর্মকর্তা গোপনে সেলিম ওসমানের ব্যবসা সামলাচ্ছেন বিএনপি নেতা শকু! চাষাঢ়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে বিদেশি পিস্তল উদ্ধার ফতুল্লায় রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২ চার-পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা: নৌপরিবহনমন্ত্রী মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম ১১০০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের জালে তিন মাদক কারবারি

ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যাসহ একাধিক মামলার আসামি ও এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন মুসলিমনগর নয়াবাজার এলাকার মৃত আবদুল আউয়ালের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল মুসলিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

​বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতারও নানা অভিযোগ রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর